সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক দক্ষিণপাড়ার ইয়াহিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইয়াহিয়া ঐ গ্রামের জেলহক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কোন হতাহতের ঘটনা না ঘটলেও তার একটি ঘর ও আসবারপত্র সম্পূর্ণ পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে নেভানোর জন্য দ্রুত পদক্ষেপ নিলে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে আশেপাশের কোন বাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক শত্রুতার জেরেই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিতে পারে। এ বিষয়ে ইয়াহিয়ার বাবা জেলহক আলী বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের বড় ধরণের ক্ষতির উদ্দেশ্যেই বসতবাড়িতে আগুন দেয়। ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে দ্রুত বাহিরে বের হয়। ডাক-চিৎকার করলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। রাজনৈতিক কারণে আমার ছেলে বাড়িতে না থাকলেও ছেলের স্ত্রী-সন্তান পরিবারের সবাই বাড়িতে থাকে। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য আমার পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হয়। এতে আমাদের ঘর, আসবারপত্র, পুড়ে ভস্মিভুত হয়। আমারা সবার সাথে আলোচনা করে দ্রুত আইনের ব্যবস্থা নেব।’এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছিলাম, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার Read more

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের Read more

পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

প্রথমবারেই সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
প্রথমবারেই সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

এশিয়া কাপ অনূর্ধ্ব–১৮ হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী দল। প্রথমবারের মতো এই আসরে খেলতে নেমেই জায়গা করে নিয়েছে শেষ চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন