নতুন বছরের শুরুতেই আবারও মুখোমুখি ক্লাব ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচটি যে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ বিষয়টি তা নয়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে টানা চতুর্থবারের মতো মুখোমুখি হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বী। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের জেদ্দায় কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে  শুরু হবে এ মহাড়ন। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা যে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে তাই দলটির বড় শক্তি। হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বল দখলে ধৈর্য, মাঝমাঠে দ্রুত পাসিং আর আক্রমণে তরুণদের সাহসী সিদ্ধান্ত; সব দিক থেকেই বার্সেলোনা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাছাড়া হ্যান্সি ফ্লিকের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, বর্তমানে দলটিতে বড় কোনো ইনজুরির সমস্যা নেই। ফলে কোচ নিজের পরিকল্পনা বাস্তবায়নে বাধার মুখে পড়ছেন না।রিয়ালের বিপক্ষে এ ম্যাচে বার্সার সম্ভাব্য কৌশল অনেকটা স্পষ্ট। ইনজুরিতে জর্জরিত রিয়ালের রক্ষণভাগকে ভাঙতে মাঝমাঠে বেশি গুরুত্ব দেবে দলটি। তাছাড়া পেদ্রি ও দানি ওলমোর মতো তরুণরা রিয়ালের আক্রমণভাগকেও চাপে রাখতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়ালের মাদ্রিদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অভিজ্ঞতা। দলটি সাম্প্রতিক সময়ে কিছুটা ধারাবাহিকতার অভাবে ভুগলেও বড় ম্যাচে কীভাবে টিকে থাকতে হয় সেটা তারা জানে। তবে ইনজুরি সমস্যা এবং একাদশের অনিশ্চয়তা তাদের পরিকল্পনাকে জটিল করে তুলেছে। বিশেষ করে এমবাপ্পে পুরোপুরি ফিট না হলে আক্রমণে রিয়ালের ভয়টা অনেকটাই বেড়ে যাবে।তবে ম্যাচটি যেহেতু ‘এল ক্লাসিকে’ তাই পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম এক্ষেত্রে মুখ্য নয়। এ ম্যাচে ভাগ্য নির্ধারণ করবে সূক্ষ্ম কিছু বিষয়। কে বলের গতি নিয়ন্ত্রণ করতে পারে, কে ভুল কম করে এবং কে চাপের মুহূর্তে সিদ্ধান্তে শান্ত থাকতে পারে এসব বিষয়ের ওপরই নির্ভর করছে এ ম্যাচের ভাগ্য। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

বিশ্ব শিশু দিবসের দিনেই লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবা নিজের Read more

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী Read more

রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের নামাজ শেষে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির Read more

বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন

বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে অনেকে অনেক পদের রান্না করেন। আর যা কিছু থাকুক আর না থাকুক ইলিশ কিন্তু থাকবেই। এখন কেবল Read more

সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওয়ায় Read more

প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন