পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ম শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষন মামলা করলে অভিযুক্ত অনিকের মা মোসাম্মদ নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করে পুলিশ।অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। রাতভর দুই শিক্ষার্থী থানা পুলিশের হেফাজতে থাকার পড় রবিবার (১১ জানুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই দুই বান্ধবী মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিনে ওই দুই শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তাদের অভিবাবকরা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা মাদ্রাসায় যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৯ জানুয়ারি) অভিবাবকরা বাউফল থানায় সাধারণ ডায়রি করেন।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ি, বুহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বন্ধবী তার অপর সহপাঠী কাম বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। এক পর্যায়ে অনিক তার দুই বান্ধবীকে ধর্ষন করলে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা আর ওই দিন বাড়ি ফিরে যায়নি। শুক্রবার রাতে বাড়ি ফিরে দুই শিক্ষার্থী তাদের অভিবাবকদের জানালে তারা শনিবার সন্ধায় বাউফল থানায় অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার সময় অনিকের মা বাসায় থাকলে তিনি কোন প্রতিবাদ করেন নি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি সহায়তা করেছেন।বাউফল থানার পরিদর্শক (তদন্ত) অতিকুল ইসলাম বলেন, ‘দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মা। মামলার প্রেক্ষিতে নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) Read more

ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ Read more

জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী Read more

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন