চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইএনওগিরি-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে।’বক্তব্যে তিনি আরও বলেন, ‘তাদের আর সুযোগ দেওয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি। এখন আর সুযোগ দেওয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে।’ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইদ্রিস মিয়া বক্তব্য রাখছেন। তাঁর পেছনে টাঙানো ব্যানারে লেখা ছিল ‘সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি’। দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া।তবে বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ইদ্রিস মিয়া দাবি করেন, ইউএনও বা ওসিকে নিয়ে এমন কোনো মন্তব্য তিনি করেননি। তাঁর ভাষ্য, ‘আমাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে।’উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক করা হয় মো. ইদ্রিস মিয়াকে। পরে ৬ মে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে পুনরায় আহ্বায়ক রাখা হয়। এর আগে তিনি দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, রেজাউল করিম চৌধুরী নেছার, সাইফুদ্দিন সালাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত
ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে Read more

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর মঞ্চ ও মেলার মাঠ পরিদর্শন করলেন ডিসি
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর মঞ্চ ও মেলার মাঠ পরিদর্শন করলেন ডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চ ও সরকারী নজরুল একাডেমী মাঠে তিনদিন Read more

বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন
বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।আজ রবিবার (২০ Read more

কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা
কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা

চুয়াডাঙ্গার জীবননগরে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে ব্যস্ত Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন