টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১জানুয়ারি) সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়,  সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামে, ২৬ নভেম্বর  মফিজল হোসেনের ছেলে অটোরিকশা চালক মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে ২৪ ডিসেম্বর সদর থানায় অজ্ঞাতনামা একটি মামলা করা হয়।মামলার রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারি পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া  তথ্যের ভিত্তিতে পৌর এলাকার বেড়াডোমার ঘোনাপাড়া থেকে ভিকটিমের অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে সহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার ঘোনাপাড়ার মো.আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মো.সোহেল, সদর উপজেলার বাসাখানপুুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মো. শাওন।এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘গ্রেপ্তার আসামিদের তথ্যর ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা এবং মেরুদন্ডের হাড় উদ্ধার করা হয়। এ ছাড়াও ভিকটিমের দেহাবশেষ দেখে পরিবারের লোকজন ভিকটিমকে সনাক্ত করেন। ভিকটিমকে শতভাগ সনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী

বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ পেলেন নাটোরের ফজলে রাব্বী।বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ চায়না Read more

ড. ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার
ড. ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

ফেসবুকে ভিডিও কনেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত
ফেসবুকে ভিডিও কনেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

ফেসবুকের ভিডিও কনেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। এখন থেকে ফেসবুকে আপলোড করা যেকোনো ভিডিও দেখা যাবে ‘রিলস’ Read more

হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা Read more

‘বড় নাশকতার আশঙ্কা’
‘বড় নাশকতার আশঙ্কা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়া ও পুত্রবধু জোবাইদা রহমানের বাংলাদেশে ফেরা, আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন