ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন।ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাৎ পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন।বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। তবে শক্তিশালী ভূমিকম্প এবং সাগরের তলদেশে এর এপিসেন্টার হলেও এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা নেই।ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও, মালুঙ্গাওন এবং কিয়াম্বা দ্বীপে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রায়েই দেশটিতে ছোটো-মাঝারি-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়।মাত্র ৪ দিন আগে, ৭ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপাইনে।সূত্র : গালফ নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য মঙ্গলবার (২২ এপ্রিল) কার্যতালিকায় আসবে। আজ সোমবার Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত Read more

কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই Read more

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার
হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন