বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব দল। দেশনায়ক তারেক রহমান সবসময় বলেছেন- জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিএনপি সেই নীতিতেই বিশ্বাসী।সোমবার (০৫ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের রূপসী যাত্রা গ্রামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। এই দল সমুদ্রের মতো বিশাল, এখানে অসংখ্য মানুষ মনোনয়ন চাইতেই পারেন, সবার যোগ্যতা আছে। তবে শেষ পর্যন্ত দল তো একজনকেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে হাতে-গোনা কয়েকজন ভিন্ন পথে গেলেও তাদের সংখ্যা খুবই কম। বিএনপি সবসময় ঐক্য ও শৃঙ্খলার ওপর বিশ্বাস করে। আমাকে টাঙ্গাইল দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মানুষের সেবায় কাজ করব ইনশাল্লাহ। খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর ধরে তাকে নানা কষ্ট দেওয়া হলেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা রেখে বলেছেন, দেশের বাইরে তাঁর কোনো ঠিকানা নেই, এই দেশ, এই দেশের মাটি ও মানুষই তাঁর সবকিছু। তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচনে দেশ কার হাতে যাবে, তা নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।টুকু আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যা থাকবে মায়েদের নামে। কারণ সংসার পরিচালনায় মায়েরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন। পরিবারকে স্বাবলম্বী করতে হলে আগে মায়েদের স্বাবলম্বী করতে হবে।অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ পাহেলী, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহমেদ শাফী ইথেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান, সদস্য সচিব ইকবাল তালুকদার ও শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা Read more

কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইন থেকে সিমা বেগম (২২) নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।মঙ্গলবার (২২ জুলাই) সকালে Read more

দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসন শুরুতে শান্তি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এজন্য Read more

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫
গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘিরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার Read more

পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৪১
পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৪১

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দেশের বিভিন্ন স্থান Read more

ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা
ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা

ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন