আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)।আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ সভা শুরু হয়।সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন।সভায় কমিশনার সানাউল্লাহ বলেন, দেশব্যাপী নির্বাচনকে ঘিরে গঠিত সমন্বয় কমিটিগুলোর মধ্যে কাঙ্ক্ষিত সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে ভোটকেন্দ্রিক সহিংসতা রোধে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় Read more

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেছে দখলদার দেশটি।এর আগে Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির
গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন