চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকাল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি।সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং ২০২৪ সালের নির্বাচন বর্জনকারী দলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি। মূলত সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী ‘কর্মকৌশল’ নির্ধারণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির আগ্রহ নেই।তবে জামায়াতের সঙ্গে প্রাথমিকভাবে অনানুষ্ঠানিক বৈঠক করতে চায় দলটি।দুই সপ্তাহব্যাপী এসব বৈঠক শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষদিকে কিংবা আগামী মাসের শুরুতে সব দলের অংশগ্রহণে ঢাকায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির।ঐকমত্য গঠন করে বিএনপি সরকারকে বার্তা দিতে চায় যে বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি
মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের ৩টি ষাঁড় গরু চুরি হয়েছে। উপজেলার বহুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। রোববার (১১ Read more

আফগানিস্তান ভারতের হাতের পুতুল: পাকিস্তান
আফগানিস্তান ভারতের হাতের পুতুল: পাকিস্তান

আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাবুল যদি Read more

লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক
লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিফাত (৩৫) কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান Read more

বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত
বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো তিনজন বাস যাত্রী Read more

মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা
মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) Read more

এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর
এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন