বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন- মন্ত্রী হতে বলেছেন। কিন্তু আমি সেই লোভে পা দিইনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখেছি। তিনি আমাদের আপসহীন হতে শিখিয়েছেন।শনিবার বিকালে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ ভাগ সময় ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময়ে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন। জেলে গিয়েছেন কিন্তু কোন আপস করেননি। তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন। শেখ হাসিনা মিলিয়েছেন, আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। ১/১১ এর সময়ও অনেকে আপস করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী কখনো কোনোভাবেই আপস করেননি।ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা
হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত Read more

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন