নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর এলাকা দুপক্ষের সংঘর্ষ হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত আটকরা হলেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সেই বিরোধের সূত্র ধরে শনিবার দুপুরে দুই পক্ষের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ র‌্যাব-পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।ফতুল্লা থানা বিএনপির (সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া) সাংগঠনিক সম্পাদক  রিয়াদ মো. চৌধুরী বলেন, সংঘর্ষে লিপ্ত উভয় গ্রুপই একে অপরের আত্মীয়-স্বজন। তবে তাদের মধ্যে নানা কারণে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তারা বছরে ২/১ বার সংঘর্ষে লিপ্ত হন।ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, উভয় গ্রুপের ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে যৌথ বাহিনীর অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’
পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে শুল্ক ভারের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই সনদ প্রসঙ্গ, সংবিধান Read more

দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করলো ইসরায়েল
দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি Read more

নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

সংস্কার বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে না পারি তাহলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২ সালে যে সংবিধান বানিয়েছে তা Read more

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন Read more

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী নুরুন্নবী
মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী নুরুন্নবী

মায়ের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার। সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের সৌদি প্রবাসী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন