ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জবাবে আন্ডার সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্র  এ গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক।শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনায় সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনার ধারাগুলোর মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন।এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী সেক্রেটারি অব স্টেট পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন খলিলুর রহমান। আলোচনার এজেন্ডায় ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যান্য আঞ্চলিক বিষয়।এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মাইকেল রিগাস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি Read more

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস  মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্য থেকে মো: জামাল উদ্দিন (৫০) Read more

যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত
যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত

যশোর শহরের রেলগেটে ককটেল হামলায় রবিউল ইসলাম ওরফে রনি (২৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে সেখানকার প্রাইভেটকার স্ট্যান্ড সংলগ্ন Read more

দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা
দুবাইয়ের আজমানে চকরিয়ার যুবকের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন