যশোর শহরের রেলগেটে ককটেল হামলায় রবিউল ইসলাম ওরফে রনি (২৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে সেখানকার প্রাইভেটকার স্ট্যান্ড সংলগ্ন মুরাদ হোসেনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত রনি রেলগেট এলাকার কামরুল ইসলামের ছেলে। প্রাইভেটকার ভাড়া করা নিয়ে তর্কবিতর্কের জেরে ককটেল হামলার ঘটনা ঘটে। আহত রনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয়রা জানান, শনিবার দুপুর ৩ টার দিকে রেলগেটের চোরমারা দিঘীরপাড় এলাকার পিচ্চি রবি ও পুলেরহাটের কবীরের ছেলে মুরাদ রেলগেট স্ট্যান্ডে প্রাইভেটকার ভাড়া করার জন্য আসে। এ সময় ভাড়া নিয়ে রনির সঙ্গে তাদের তর্কবিতর্কের পর তারা চলে যায়। এরই জের ধরে বিকেল ৪ টার দিকে মুরাদ ও পিচ্চি রবি মোটরসাইকেল যোগে এসে রনিকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। ককটেলের বিকট শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকার লোকজন রনিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত রনির অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ককটেল হামলার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাইভেটকার ভাড়া করা নিয়ে দ্বন্দ্বে ককটেল হামলার ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

হাজারো মুসুল্লীর অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসাবে এটি হবে ঈদুল Read more

রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য
রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের দেশে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন রয়েছে। এই বিভাজন আমাদের এগিয়ে Read more

কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ
কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (৪ জুন) Read more

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

বিপিএলের ২ ম্যাচ ও অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৫ জানুয়ারি ২০২৬)
বিপিএলের ২ ম্যাচ ও অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৫ জানুয়ারি ২০২৬)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুইটি ম্যাচ আছে সোমবার (৫ জানুয়ারি)। প্রথমটিতে মুখোমুখি নোয়াখালী ও সিলেট, দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও রংপুর। Read more

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির
ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন