বিপিএলের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টানা হার যেন তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। আসরের প্রথম ছয় ম্যাচেও জয়বঞ্চিত থাকল নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেটে উড়ন্ত ফর্মে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেও ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি সোম্য সরকার–মোহাম্মদ নবিরা।আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে ১৫২ রানের লক্ষ্য দিয়েও খুব একটা চাপ তৈরি করতে পারেনি নোয়াখালী। রাজশাহী ৬ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের কাছে। পাঁচ ম্যাচে এটি ছিল রাজশাহীর চতুর্থ জয়, ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত হলো।রান তাড়ায় রাজশাহীর জয়ের মূল নায়ক মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটার ৩৫ বলে ৬০ রান করে ম্যাচটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে যান। চারটি চার ও সমান সংখ্যক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ওয়াসিমের দৃঢ় ব্যাটিংয়ে অন্যদের ওপর বাড়তি চাপ পড়েনি। ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২১ রান। মাঝের দিকে মুশফিকুর রহিম ও রায়ার্ন বার্ল দুজনই ১৯ করে রান যোগ করেন।এর আগে ব্যাট করতে নেমে নোয়াখালীকে ভালো শুরু এনে দেন ওপেনার সৌম্য সরকার। ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি করেন ৩৫ রান, আর শাহাদাত হোসেনের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে দলীয় সংগ্রহ দেড় শ পেরোলেও তা শেষ পর্যন্ত লড়াইয়ের জন্য যথেষ্ট হয়নি।রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মন্ডল ছিলেন সবচেয়ে কার্যকর। চার ওভারে মাত্র ২৭ রান খরচায় দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

ইডেন কলেজ সাংবাদিক সমিতি (ইকসাস) আহ্বায়ক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১ রিপোর্টার স্মৃতি আক্তার এবং সদস্য সচিব প্রতিদিনের Read more

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?
পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?

বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করে এবং এই রেওয়াজ ঐতিহাসিক বলে উল্লেখ করেন Read more

মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা
মুল্ডারের ম্যারাথন ইনিংসে লারার রেকর্ডে ধাক্কা

টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে Read more

কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা
কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা

শীতের আমেজ সাথে নিয়ে আসে নানা রকম ঐতিহ্যবাহী খাবার। তার মধ্যে একটি হলো কুমড়ো বড়ি-যা তরকারির একটি মুখরোচক খাদ্য। কুমড়ো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন