গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।নুরুল হক নুরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ আলোচনায় বসবে। তবে বোর্ডে থাকা ৬ চিকিৎসকদের নাম এখনো জানা যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

আরাকানে জিম্মি থাকা, অপহৃত ৩ জেলে ফেরত এসেছে
আরাকানে জিম্মি থাকা, অপহৃত ৩ জেলে ফেরত এসেছে

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া মিয়ানমার আরাকান আর্মির হাতে জিম্মি থাকা বাংলাদেশী  তিন জেলে পরিবারের কাছে ফিরে Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন Read more

জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন