এশিয়ায় প্রথমবারের মতো মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ VirtuED–এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের যাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। একই সঙ্গে যাত্রা শুরু করে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম VirtucareBD।VirtucareBD মূলত অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও মিক্সড রিয়েলিটি (এমআর) প্রযুক্তিকে চিকিৎসা শিক্ষা ও সেবার সঙ্গে যুক্ত করার একটি উদ্যোগ। এর লক্ষ্য চিকিৎসা শিক্ষাকে আধুনিক করা, জটিল অস্ত্রোপচারে সহায়তা দেওয়া, রোগ নির্ণয় আরও নিখুঁত করা এবং ডিজিটাল রোগী ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করা।এই প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসকরা অস্ত্রোপচারের আগে রোগীর শরীরের অভ্যন্তরীণ গঠন ত্রিমাত্রিকভাবে দেখতে পারবেন। এতে অস্ত্রোপচারের ঝুঁকি কমবে এবং রোগীর নিরাপত্তা বাড়বে। পাশাপাশি ভিআর প্রযুক্তির মাধ্যমে তরুণ চিকিৎসকরা ঝুঁকিহীন পরিবেশে জটিল চিকিৎসা পদ্ধতির অনুশীলনের সুযোগ পাবেন।VirtucareBD-এর ফ্ল্যাগশিপ অ্যাপ VirtuED–কে এশিয়ার প্রথম ইমার্সিভ ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীরা মানবদেহের অঙ্গসংস্থান এআর, ভিআর ও থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে বাস্তবধর্মীভাবে শিখতে পারবেন। ফলে বইনির্ভর শিক্ষার সীমাবদ্ধতা কাটিয়ে আরও ইন্টারঅ্যাকটিভ শেখার সুযোগ তৈরি হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সাকিফ শামীম বলেন, VirtucareBD কোনো একক প্রযুক্তি উদ্যোগ নয়; এটি বৈশ্বিক চিকিৎসা জ্ঞান, গবেষণা ও আধুনিক প্রযুক্তিকে একত্র করে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি বৈজ্ঞানিক মানদণ্ড স্থাপনের প্রচেষ্টা। তিনি বলেন, ডেটাভিত্তিক সিদ্ধান্ত, ইমার্সিভ সিমুলেশন ও রিমোট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁদের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যখাতে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সংযোজন।ভবিষ্যতে VirtucareBD গবেষণা ও উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে টেলি-অ্যাসিস্ট্যান্স প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ও মফস্বল এলাকার স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। এআর ডিভাইসের সাহায্যে দূর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্থানীয় চিকিৎসকদের দিকনির্দেশনা দিতে পারবেন।উদ্যোক্তারা বলছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি কেবল বড় হাসপাতালেই সীমাবদ্ধ থাকবে না; বরং সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে। এতে একদিকে চিকিৎসকদের দক্ষতা বাড়বে, অন্যদিকে সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা পাবে সাধারণ মানুষ। ডিজিটাল বাংলাদেশের স্বাস্থ্যখাত রূপান্তরে VirtucareBD গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন
স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় বড় ভাই আব্দুল ওহাব মন্ডল (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই Read more

ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে Read more

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩
শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন।আজ Read more

আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন
আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন

নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিকরূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক Read more

গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বরিশাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা গৌরনদী। অথচ এই এলাকার পরিবেশ বর্তমানে চরম দূষণের শিকার হচ্ছে পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন