বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৭ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।এ সময় তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির ছিল না।তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শুন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করি।এ সময জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল, সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নুল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্মৃতিচারণ শেষে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতির Read more

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে Read more

গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট
গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। গুলতেকিন খান তার Read more

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে
তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া Read more

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৪
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির আলুটিলা ময়লাটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে চার শ্রমিক আহত হয়েছে। যাদের মধ্যে Read more

ভৈরবে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ভৈরবে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন