বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। গুলতেকিন খান তার সাম্প্রতিক স্ট্যাটাসে সরাসরি হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা তুলে ধরেন, যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।এবার হুমায়ূন আহমেদকে নিয়ে পোস্ট দিলেন তার আরেক স্ত্রী মেহের আফরোজ শাওন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’-এর একটি মর্মস্পর্শী অংশ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন শাওন। নিউইয়র্কে থাকা অবস্থায় ক্যানসারের চিকিৎসার যন্ত্রণা ভোলার জন্য এই বইটি লেখেন।যেখানে উঠে এসেছে মানসিক অসুস্থতা ও বিকৃত মানসিকতার মানুষের নির্মমতার দিক। আজ রবিবার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে শাওন তুলে ধরেছেন কীভাবে স্বামীর (হুমায়ূন আহমেদ) অসুস্থতার সময় ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করেছিল। শাওনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:একদিন লক্ষ করলাম, সে (শাওন) ঝিম ধরে কম্পিউটারের ফেসবুকের পাতার দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতায় অশ্রুবিন্দু।  আমি বললাম, সমস্যা কী?  কেয়ারগিভার বলল, কোনো সমস্যা না। সামান্য মন খারাপ। কাটিয়ে ওঠার চেষ্টা করছি।  আমি বললাম, আমাকে বলো, দেখি, মন খারাপ কাটানোর চেষ্টা করতে পারি কি না।  – তোমাকে বলব না। তোমার মন খারাপ হবে।  আমি বললাম, সহজে মন খারাপ হবে, এমন মানুষ আমি না। বুঝতে পারছি, ফেসবুকে পাঠানো কারও কমেন্ট পড়ে তুমি আপসেট হয়েছ। কী লিখেছে?  শাওন পড়ে শোনাল। কেউ একজন লিখেছে, ‘তোমার উচিত শিক্ষা হয়েছে। আমি খুশি যে তোমার স্বামীকে ক্যানসার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন। এই শিক্ষা তোমার আরও আগেই হওয়া উচিত ছিল।’  শাওনের মেয়ে লীলাবতী যখন মারা গেল, তখনো সে এ ধরনের চিঠিপত্র পেত। লেখা থাকত, ‘তোমার কঠিন শাস্তি হওয়ায় আমরা খুশি। আরও শাস্তি হবে।’ এই ধরনের কথা।  আমি শাওনকে বললাম, পৃথিবীতে মানসিক অসুস্থ অনেক মানুষ। তাদের নিয়ে চিন্তার কিছু নেই। আমরা ভাবব সুস্থ মানুষদের কথা। তোমার ফেসবুকে শত শত মানুষ কত চমৎকার সব কথা লিখছে। লিখছে না?  – হ্যাঁ।  – এর মধ্যে একজনের কথা চিন্তা করো। সে চলে গেছে মক্কায়, কাবা শরিফে। সেখান থেকে তোমাকে জানিয়েছে, ‘আমি স্যারের জন্য দোয়া করতে এসেছি। শাওন আপু, আপনি একটুও চিন্তা করবেন না।’ এর পরও কি মন খারাপ করা তোমার উচিত?  শাওন বলল, না, উচিত না।  – তাহলে মিষ্টি করে একটু হাসো।  – হাসতে পারব না।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরে যাবে বাংলাদেশ
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরে যাবে বাংলাদেশ

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা Read more

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই Read more

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে আজ বুধবার (২১  মে) ভারতে মাছ যায়নি। ব্যবসায়ীরা Read more

একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত
একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত

জাতীয় দলের দায়িত্ব পালন শেষে একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী আর Read more

প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল
প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটাদের খেলার বিষয়টি স্বাভাবিক। তবে ঘরোয়া লিগে পুরো একটি বিদেশি দল খেলবে। এমন নজির নেই! সেই Read more

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী হয়েছেন নিহত। বুধবার তেহরানে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন