রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।আদিবা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের ভাঙারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে। বর্তমানে মাতুয়াইল পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। শিশুটির বাবা আব্দুল হাকিম বলেন, রুমের কিচেন র‌্যাকে রাখা ছিল তেলাপোকা মারার ওষুধ। বিকেলে আমার স্ত্রী কাজে ব্যস্ত ছিল, সে সময় অবুঝ শিশু আদিবা সেখান থেকে তেলাপোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকে। পরে বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি Read more

একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

আগামী জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা Read more

গোয়াল ঘরে আগুন লেগে স্বপ্ন শেষ কৃষাণীর
গোয়াল ঘরে আগুন লেগে স্বপ্ন শেষ কৃষাণীর

কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ৩ টি গরুসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে Read more

বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট

বিশ্ববাজারে বস্ত্র ও পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রয়োজনীয়তার Read more

নাইক্ষ্যংছড়িতে ৬ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক আটক
নাইক্ষ্যংছড়িতে ৬ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি (কক্সবাজার ব্যাটালিয়ন)। মঙ্গলবার (৯ Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন