জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন। তারেক রহমানের সঙ্গে ১০ মিনিটের বেশি সময় তাঁর কথা হয়।’তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন বলে জানান আরশাদুল হক। তিনি বলেন, ‘এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটা আমি পালন করব। বিএনপি মহাসচিব আমাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার কথা বলেছেন।’এর আগে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না।মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’
‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সংগীত শিক্ষক’ নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে সরকার। তবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ৫টি রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে Read more

বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের একটি বসতভিটায় মাটি খননের সময় হঠাৎ করেই উন্মোচিত হলো লাল ইটের প্রাচীন দেয়াল। মাটির Read more

ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও
ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও

ইলিশ জাতীয় মাছ, বাঙালির শ্রেষ্ঠ রসনার প্রতীক। একসময় পদ্মা-মেঘনার ঘাটে দাঁড়ালেই মিলত রূপালি এই স্বপ্ন। কিন্তু এখন সেই ইলিশ যেন Read more

দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি
দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত দালাল ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে Read more

টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে যেসব বিপদ ডেকে আনছেন
টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে যেসব বিপদ ডেকে আনছেন

আমাদের মধ্যে অনেকেরই টয়লেটে বসে ফোন স্ক্রল করার অভ্যাস রয়েছে। কিন্তু জানেন কী টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে শুধু সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন