বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন তা খালেদা জিয়া দীর্ঘসময় বহন করেছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান।আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।আমির খসরু বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে।’তিনি বলেন, ‘খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল, আজকে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপস করেছিল।’আমির খসরু বলেন, দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরে আনতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে সকলে মিলে কাজ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ এ নেতা। জামায়াতে ইসলামী ও পলাতক আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এক এগারোর সরকারের প্রতি সমর্থন ছিল জামায়াতের। স্বৈরাচার এরশাদের অধীনে এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণেরও সমালোচনা করেন। এ সময় জাতির উন্নয়নে তারেক রহমানকে সহায়তা করতে সবাইকে উন্নয়নের সৈনিক হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেত্রী নীলিমা দোলা
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেত্রী নীলিমা দোলা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মনোনয়নের নামে প্রতারণা ও ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপি Read more

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান
ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান

ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের Read more

নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় থানা পুলিশ। এ সময় লাশের একটি হাত Read more

পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন