গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সাফিয়াতুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদ্রাসার ছাদে অবস্থানকালে আলিফ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আলিফ হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৌসাগুড়ি এলাকার বাসিন্দা শহীদ শাহর ছেলে।এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর পরিবার ও অন্য অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আলিফ হাসানকে তার বাবা–মা মাদ্রাসায় ভর্তি করেন। এর আগে সে কয়েকবার মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। বুধবার সকালে ছাদ থেকে একটি পাইপ ধরে নামার চেষ্টা করার সময় সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।সোমবার Read more

টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার

টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে Read more

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে Read more

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন