হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুরের জনপদ। জেলার উপর দিয়ে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৬ টায় চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪-৬ কিলোমিটার। কুড়িগ্রামে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় মারাত্মক শীত অনুভূত হচ্ছে। এতে মানুষের স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বিশেষত চর এলাকাগুলোতে জনজীবন বিপর্যস্ত, শিশুরা ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছে ও কর্মহীনতা বাড়ছে। দুর্ঘটনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে ও বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাচল করছেন। সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে, যার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।রিকশা চালক জামাল হোসেন জানান, এই ঠান্ডাত (শীতে) মেলাগুলা (অনেক) ঠান্ডার (শীতের) কাপড় পরিয়াও (পরিধান করে) ঠান্ডা যায় না। ভাড়ার জন্য বিয়ান বেলা (সকালে) বাইর হছি (বের হলেও) কোনো ভাড়া পাবার নাকছি (পাচ্ছি) না, ঠান্ডাত বাইরে থাকা সম্ভব হচ্ছে না।দিনমজুর চাঁদ মিয়া জানান, প্রতিদিন ফজর নামাজ আদায়ের পর চুক্তি ভিত্তিক  মাটি কাটার কাজে যাই। তবে আজ শিরশিরি বাতাস আর ঘন কুয়াশায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শীত সইতে না পেরে আজ মাটি কাটার কাজ বাদ দিয়ে সবাই বাড়িতে যাচ্ছি। এমন শীতে কাজ করা সম্ভব হচ্ছে না।রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার (৭ ডিসেম্বর) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন এই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল বাতাস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।এদিকে উপজেলা প্রশাসন, বিভিন্ন এনজিও, সামাজিক সংস্থা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে। তবে তা চাহিদার তুলনায় কম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধাক্কার আশঙ্কা
ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধাক্কার আশঙ্কা

আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন Read more

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত Read more

‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’
‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আগামীকাল ৫ আগস্ট জুলাই Read more

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুর রব Read more

মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ
ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা অঞ্চলের ৪ দেশ। চার দেশের মধ্যে দুটি লাতিন আমেরিকার—চিলি ও ভেনেজুয়েলা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন