ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় রোববার সকালে  রাফাতে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। ওই সময় ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। তখন দুই ইসরায়েলি সেনাও নিহত হয়।যদিও হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়।দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, “রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।”গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। তা সত্ত্বেও প্রায় প্রতিদিন ইসরায়েল গাজার মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে করে যুদ্ধবিরতি কার্যকরের পরেও আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।দখলদার ইসরায়েলের সরকার রোববার ঘোষণা দিয়েছিল গাজায় তারা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না সেটি এখনো জানায়নি তারা।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: মার্ক রুটে
ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: মার্ক রুটে

সামরিক জোট ন্যাটোকে হারানো অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তার দাবি, জোটের ঐক্য ও সম্মিলিত শক্তিই একে Read more

‘একটি দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে’
‘একটি দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে’

কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে Read more

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর Read more

অন্য জেলার রোগী, তবু পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ডিসি জাহিদুল
অন্য জেলার রোগী, তবু পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ডিসি জাহিদুল

প্রশাসনের দায়িত্ব কেবল ফাইল-নথি আর নির্দেশনাতেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবন ও মানবিকতার প্রশ্নে একজন প্রশাসকের ভূমিকা কতটা গভীর হতে পারে, Read more

খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা
খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা

'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে পাহাড়ের দুর্গম ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ Read more

ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুজন মিয়া হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন