মালয়েশিয়ার বিষয়ে একটা হাইপ উঠছে যে, মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়াতে আগামী ১ বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।বুধবার (০২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে যে, তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দিবা আমরা নির্ধারণ করবো। এটা দুইপক্ষের আনুষ্ঠানিক চুক্তি। যেটাকে আমরা সিন্ডিকেট বলি। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো আপনার মালয়েশিয়া সরকারকে পিটিয়ে করতে পারবো না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে। যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে দুইটা পথ খোলা আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠানো, আরেকটি হচ্ছে তাদের বলা যে, আমরা লোকই পাঠাবো না। এখন আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার ৪০ হাজার কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। এর ফলে পরবর্তীতে আমার এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, জাপানে কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদা পূরণের সক্ষমতা কি আমাদের রয়েছে? কারণ আমাদের অদক্ষ শ্রমিক আছে। ভাষা শিখছে কিন্তু সে দক্ষ হতে পারছে না। এখন আমাদের সমাধান একটাই, আমাদের জাপানে কর্মীর চাহিদা অনুযায়ী কর্মীকে দক্ষ করতে হবে। আমরা জাপান সেল করেছি। সেখানে একটা ডেডিকেটেড ওয়েবসাইট করা হবে।জাপানের ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে কোনো প্রক্রিয়া রাখবো না জানিয়ে আসিফ নজরুল বলেন, এর পাশাপাশি কর্মীদের দক্ষ করার জন্য আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা ভাবছি। এছাড়া আমরা জাপানি উদ্যোক্তাদের বলছি যে আপনি টিটিসির দায়িত্ব নিয়ে নেন। আপনি দায়িত্ব নিয়ে আপনি জাপান থেকে লোকে এনে দক্ষতার প্রশিক্ষণ দেন। আমরা পুরো টিটিসি আপনাকে দিয়ে দেবো। ইতিমধ্যে মনোহরদী টিটিসি আমরা দিয়ে দিয়েছি। এটা আমরা বলেছি যে আপনারা আপনাদের মত তৈরি করে নিন। একটা মডেল আমরা আগাচ্ছি। আরেকটা মডেল হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ Read more

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন
আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক এবং সামাজিক Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

প্রথমবারেই এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল
প্রথমবারেই এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল

‎অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার অংশগ্রহণ করেই পদক জিতল বাংলাদেশ নারী হকি দল। আজ রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে কাজাখস্তানকে ৬-২ Read more

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে Read more

নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল
নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির একটি অডিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন