বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন।দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আবেদনটি দাখিল করা হয়। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সেই আবেদন মঞ্জুর করেন।আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১০৬/২০১৮ ও ১০৭/২০১৮ নম্বর সভায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘন করে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করেন। অভিযোগ অনুযায়ী, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমিতে ব্যক্তি স্বার্থে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন, নীতিমালা প্রণয়ন ও নীতি বহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। এ সংক্রান্ত নীতিমালা গেজেট আকারে প্রকাশ না করেই বরাদ্দ কার্যক্রম পরিচালনা করা হয়, যা দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।দুদক জানায়, এ ঘটনায় ২০২৬ সালের ১১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা নম্বর ০৯ দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তকালে দুদক জানতে পারে, অভিযুক্ত কয়েকজন আসামি সপরিবারে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এই প্রেক্ষাপটে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করার জন্য আদালতের আদেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), মালিবাগ এবং তদন্ত কর্মকর্তার কাছে পাঠানোর আবেদন জানানো হয়।যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা হলেন- সাবেক মন্ত্রী ও সাবেক এমপি ওবায়দুল কাদের, সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক সচিব মো. নজরুল ইসলাম, মোস্তাফা কামাল উদ্দীন, ড. আহমদ কায়কাউস, মো. আব্দুল জলিল, ড. জাফর আহমেদ খান, সাবেক অর্থ সচিব ও বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, সাবেক সদস্য (সচিব) জুয়েনা আজিজ, সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, সাবেক সচিব আখতার হোসেন ভূইয়া এবং সাবেক এনবিআর চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।দুদকের আবেদনের বিষয়ে আদালত পরবর্তী শুনানিতে প্রয়োজনীয় আদেশ দেবেন বলে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’
গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর Read more

কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী
কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে এক গৃহে চুরির ঘটনার সাত দিন পার হলেও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যাননি—এমন অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন Read more

আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে তাদের সাথে যোগ দিয়েছে। বেইজিংয়ের Read more

৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন