‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার মেইন রোড ও রায়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি দোকানে এলপিজি গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।‎মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।‎অভিযান শেষে উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।‎উপজেলা প্রশাসন আরও জানায়, ভবিষ্যতে কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ জুন: নামাজের সময়সূচি
২১ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় Read more

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের

এপিএস এতো দুর্নীতি করল, আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, Read more

লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন
লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ Read more

১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ
১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ

দেশে উৎপাদিত শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ ৮৭ শতাংশ শুঁটকিই নিরাপদ৷ যে ১৩ শতাংশ শুঁটকিতে Read more

বাঘায় ইউনিয়ন পরিষদের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট
বাঘায় ইউনিয়ন পরিষদের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দরজা খুলে-টিসিবির মালামাল লুটের ঘটনা ঘটেছে Read more

গরমে শরীরে শক্তি জোগায় আখের রস
গরমে শরীরে শক্তি জোগায় আখের রস

চৈত্র-বৈশাখের প্রখর রোদে যখন শরীর ক্লান্ত ও জর্জরিত, তখন এক গ্লাস ঠাণ্ডা আখের রস যেন স্বর্গীয় শান্তি। শুধু স্বাদেই নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন