নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের সাথে থাকা ড্রাইভার ও হেলপারকেও আটক করছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার কাকুড়া বাজার এলাকায় ড্রাইভার হেলপার সহ কাভার্ড ভ্যানটিকে আটক করে পুলিশ।আটককৃত কাভার্ড ভ্যান চালকের নাম ইব্রাহিম মিয়া(২৫) এবং হেলপার সাব্বির মিয়া (২৭), তাদের বাড়ি গাজিপুর মাওনা চৌরাস্তা।বারহাট্টা থানার ওসি মো: কামরুল হাসান জানান, আজ সকালে বেপরোয়া ভাবে কাভার্ড ভ্যানটি চালাতে দেখলে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। সাথে সাথেই পুলিশ গিয়ে কাকুড়া বাজার এলাকায় কভার্ড ভ্যানটিকে আটক করে।তিনি জানান, কভার্ড ভ্যানের সাথের থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদে জানা যায় আলামিন ও রুবেল নামে দুইজনের সাথে তার মালিক রিপনের যোগাযোগ হয়। তাদরকে বলা হয়েছিলা মধ্যনগর বাজার থেকে মালামাল গুলো নেত্রকোনা সদর পর্যন্ত পৌঁছে দেওয়ার পর বাকি লোকশন তাদের জানানো হবে। এরপর স্থানীয়রা অপেক্ষা দেখে সন্দেহ করে আমাদের খবর দেয়।এখন জব্দকৃত মালামালের তালিকা করা হচ্ছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখোনো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় Read more

জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

‘আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’
‘আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে’

দেশের মা-বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর Read more

ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর
ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর

ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্র শিবিরের কাঁধে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লব-পরবর্তী Read more

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন