এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন সফলতার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি জানান, শাহবাগে দুপুর ১২টার নির্ধারিত অবরোধ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১২টায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিতে অটল। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা আলোচনার জন্য শিক্ষকদের সঙ্গে দেখা করবেন বলেই শাহবাগ অবরোধ কিছুটা পেছানো হয়েছে। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের অভিযোগ, বহুদিন ধরেই তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের উদাসীন মনোভাবের কারণেই তাদের রাজপথে নামতে হয়েছে। তারা বলেন, “আজ দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আমরা শাহবাগে অবস্থান নেব বলে জানিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না।”তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আন্দোলনের সময় যদি পুলিশি হামলা হয়, তার জবাব শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে দেবে।’উল্লেখ্য, শিক্ষকদের তিন দফা দাবিগেুলো হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা Read more

মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি
মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর Read more

পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে Read more

টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৫)

উইম্বলডনে নারী এককের ফাইনাল আজ। লর্ডস টেস্টের ৩য় দিন ও জ্যামাইকা টেস্টের ১ম দিন আজ।একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-ক্রিকেটলর্ডস Read more

মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।আজ Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন