আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়।পুলিশ জানায়, ইন্টারনেট মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার শাহজাহান মোল্লার ছেলে।গ্রেপ্তার মিলন মোল্লা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।পুলিশের তথ্যমতে, আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড—মশাল মিছিল, অগ্নিসংযোগ ও সহিংস কর্মসূচি পালনে তিনি নিয়মিত অর্থ যোগান দিয়ে আসছিলেন।তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে একটি বিশাল দাবানলে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকা পুড়ে Read more

কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন
কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আজ সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে Read more

নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও Read more

রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ১০ Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন