যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে একটি বিশাল দাবানলে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকা পুড়ে গেছে।‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে।ক্যাল ফায়ার জানায়, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে।এটি এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার বলেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।তিনি আরও বলেন, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।গভর্নরের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়, মাদ্রে ফায়ার এখনো জনবসতি থেকে দূরে একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।জলবায়ু বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়েইন বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এ বছর অস্বাভাবিক শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে, ফলে আগাছা ও গাছপালা এরই মধ্যে শুকিয়ে গেছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন
বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন

রাজশাহীর বাঘায় সি.এন.জি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিটি পরিবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার Read more

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে Read more

ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ফিরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেরাঞ্চি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু Read more

যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া Read more

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতের Read more

চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়!
চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়!

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনো বিদ্যমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন