রাজধানীতে দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও আবারও কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (০৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে পরবর্তী ৫ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩ শতাংশ।তথ্য মতে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১২ জেলে
গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১২ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে পাথরঘাটার মালিকাধীন ৪টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেয়ার সময় ৪টি Read more

টিভিতে আজকের খেলা (২১ জুলাই)
টিভিতে আজকের খেলা (২১ জুলাই)

সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবলে বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট Read more

নাটোরে মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার
নাটোরে মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৬১ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ২৬ কেজি রুপা Read more

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব

মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ Read more

যশোরে মসজিদের টাকা লোপাটের অভিযোগ
যশোরে মসজিদের টাকা লোপাটের অভিযোগ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির গোবিলা উত্তরপাড়া জামে মসজিদের টাকা লোপাটের অভিযোগ উঠেছে। নতুন কমিটির নেতৃবৃন্দ পুরোনো কমিটির বিরুদ্ধে জেলা প্রশাসকসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন