আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোবয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি বাতিল হয়েছে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র।এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আপিল আবেদন জমা দেওয়া যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। আর আপিল আবেদন গ্রহণের জন্য নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ তৈরি করেছে ইসি। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে ইসি আপিল নিষ্পত্তি করবে।সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশনে। রংপুর অঞ্চল: বুথ-১ (আসন ১-৩৩), রাজশাহী অঞ্চল: বুথ-২ (আসন ৩৪-৭২), খুলনা অঞ্চল: বুথ-৩ (আসন ৭৩-১০৮), বরিশাল অঞ্চল: বুথ-৪ (আসন ১০৯-১২৯), ময়মনসিংহ অঞ্চল: বুথ-৫ (আসন ১৩০-১৬৭), ঢাকা অঞ্চল: বুথ-৬ (আসন ১৬৮-২০৮), ফরিদপুর অঞ্চল: বুথ-৭ (আসন ২০৯-২২৩), সিলেট অঞ্চল: বুথ-৮ (আসন ২২৪-২৪২), কুমিল্লা অঞ্চল: বুথ-৯ (আসন ২৪৩-২৭৭) ও চট্টগ্রাম অঞ্চল: বুথ-১০ (আসন ২৭৮-৩০০)। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি চলবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এই সময়সূচি পরিবর্তন হতে পারে। আজ দুপুর দুইটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ফরিদপুর অঞ্চলে  ৪ টি, ঢাকায় ৪ টি, রংপুরে ২ টি, খুলনায় ১টি আবেদন জমা পড়েছে। একটিও আবেদন জমা পড়ে নি বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং রাজশাহী অঞ্চলের বুথে। এসব অঞ্চলের বাদ পড়া প্রার্থীরা অনেকেই আবেদন জমা দিতে আসছেন। তবে অনেকের প্রয়োজনীয় কাগজপত্র কম থাকার কারণে আবেদম জমা নেয়া হয় নি।২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এর পর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

কুয়াশাকে বরফেরই একটি প্রাথমিক রূপ বলা যায়। বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় কুয়াশার জলকণাগুলোর আকার ছোট Read more

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

উদ্দেশ্য প্রণোদিত হামলায় আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার
উদ্দেশ্য প্রণোদিত হামলায় আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার

উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। গত Read more

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান
গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন