ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতির দাবীতে জামায়েত নেতার বাড়িতে অনশনের বসেছেন রুজিনা বেগম নামের এক তরুণী।শুক্রবার (২ মে) বিকেল থেকে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের  জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশনে বসেন ওই তরুনী। সাইফুল্লাহ মানসুর ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে এবং ওই ইউনিয়নের জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক পদে আছেন। অপরদিকে অনশনে বসা তরুনী জোসনা বেগম একই উপজেলার মুজিবনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জসিম মুন্সির মেয়ে। এবং সম্পর্কে তারা একে অপরের দুঃসম্পর্কের ফুফাতো ভাই- বোন।তরুণী জোসনা বেগম জানান, সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। ৩ বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মুঠোফোনে কথা হয় তাদের দুজনের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কের পর পরিবারের অজান্তে পালিয়ে গিয়ে বিয়ে করেন দুজন। এরপর ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা। পরে সাইফুল্লাহ তাকে ভাড়া বাসায় রেখে কাজের জন্য গ্রামের বাড়িতে আসেন। এ সময় থাকা খাওয়ার জন্য বিকাশে টাকা পাঠাতেন সাইফুল্লাহ মানসুর। তরুণী আরো বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় স্ত্রীর হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। আমাকে তার পরিবার ও সে মেনে না নিলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আমার।এদিকে ঘটনার পর থেকে গাঁ ঢাকা দেন অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর ও তার পরিবারের সদস্যরা। এবিষয়ে যোগাযোগ করার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, তারা সম্পর্কে একে অপরের আত্মীয়স্বজন। ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসব।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

নড়াইলে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
নড়াইলে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

নড়াইল সদর উপজেলায় গোবরা বাজারের অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতির পরিমাণ প্রায় ৩০ Read more

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট, ৫ কর্মকর্তাকে শোকজ
ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট, ৫ কর্মকর্তাকে শোকজ

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত রবিবার (৪ মে) ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর Read more

লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড
লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর Read more

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার

থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দুই দেশ দু’দিন ধরে সীমান্তে সংঘর্ষে লিপ্ত রয়েছে, যাতে বেশ Read more

দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন