দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে দলটি।রোববার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী বলেন, “বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানিনা। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে আসেনি। আমি কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, এবং আজ সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপরে সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো। নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করছেন, তারা একদিন তার ফল ভোগ করবে।”উল্লেখ্য, ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে দলটি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং Read more

লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি
লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। Read more

ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে সার সংকটের শঙ্কা কতটা?
ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে সার সংকটের শঙ্কা কতটা?

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে কৃষির অন্যতম উপকরণ হিসেবে পরিচিত সার উৎপাদনেও। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে সারের Read more

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা
পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন
টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন Read more

বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

আসন্ন চলতি হজ মৌসুমে বাংলাদেশসহ ১৩টি  দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদিআরব সরকার।যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন