বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে জনসেবা চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ পরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন। এ ছাড়াও  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তরের নারী পুরুষ অংশ গ্রহণ করেন। বৈশাখী মেলায় অর্ধশত স্টল রয়েছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর Read more

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর এইসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান Read more

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত
চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত

খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ অনেক পুরোনো একটি পদ্ধতি হলেও এখনও জনপ্রিয়। মাছ যখন শুকিয়ে সংরক্ষণ Read more

মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা, প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা, প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে এক স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার প্রতিবাদে শিক্ষক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন