যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে বাসেদ আলী পরশ (২৯) এবং শংকরপুর ইসহাক সড়কের মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর (৫২)।রবিবার (৪ জানুয়ারি) নিহতের স্ত্রী শামীমা বেগম উল্লিখিত দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩–৪ জনের নামে থানায় একটি এজাহার দিয়েছেন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেসব্রিফিংয়ে হত্যাকাণ্ড সম্পর্কে এসব তথ্য দেন।পুলিশ সুপার জানান, ৩ জানুয়ারি সন্ধ্যারাতে বিএনপি নেতা আলমগীর হোসেন খুন হন শহরের শংকরপুর ইসহাক সড়কে। ঘটনার পর পুলিশ বিভিন্ন টিম গঠন করে সেখানে গিয়ে বিভিন্ন ভবনের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করেছে। এরপর নেপথ্যের কারিগর হিসেবে দুইজনকে চিহ্নিত করে তাদের আটক করা হয়।পুলিশ সুপার আরও জানান, আসামি পরশ নিহতের জামাই। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। পরশের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। একসময় তাদের বিবাহবিচ্ছেদও হয়ে যায়। পরে সামাজিকভাবে সেই বিরোধ মিমাংসা করা হয়। এছাড়া জমিজমা নিয়ে পরশের ও নিহতের মধ্যে বিরোধ ছিল। মাসখানেক হলো পরশের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে পরশ নানাভাবে হুমকি প্রদান করছিলেন।অপর আসামি আসাবুল ইসলাম সাগর ২০২৪ সালের ৫ আগস্ট নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালান। জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হামলার সময় নিহত আলমগীর হোসেন তাকে বাধা দেন। এই ঘটনায় সাগর আলমগীরকে নানাভাবে হুমকি ধামকি দেন। এমনকি ফেসবুক মেসেঞ্জারেও হুমকি ধামকি পাঠান। পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সাগর ও পরশের যোগসাজসে ভাড়াটিয়া খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের স্ত্রী শামীমা বেগম এজাহারে এই দুইজনের নাম উল্লেখ করেছেন। তাই তাদেরকে আটক করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মূল খুনিদের পরিচয় প্রকাশ পাবে। পুলিশ সেই লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে এবং অস্ত্র উদ্ধারেও তৎপর রয়েছে।উল্লেখ্য, আসামি বাসেদ আলী পরশ ও আসাবুল ইসলাম সাগরকে গত ৩ জানুয়ারি দিবাগত রাতে আটক করা হলেও পুলিশ জানায়, পরের দিন রোববার বেলা পৌনে ১২টার দিকে তাদের আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব ও ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।এদিকে, আলমগীর হোসেন হত্যাকাণ্ডের মূল শুটারদের এখনও আটক করতে পারেনি পুলিশ। দুটি মোটরসাইকেলে করে চারজন গুলি চালিয়ে পালিয়েছে এবং তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (৫৩) নিহত হন। সন্ধ্যা ৭টার দিকে হুদা মেমোরিয়াল অ্যাকাডেমির গেট ও সাবেক কাউন্সিলর শাহিদ হোসেন নয়নের অফিসের মাঝামাঝি স্থানে পৌঁছুলে, পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা আলমগীর হোসেনের মাথায় গুলি করে পালিয়ে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত এমপির সমর্থকরা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত এমপির সমর্থকরা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও Read more

কিশোরগঞ্জে সময়ের কণ্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত
কিশোরগঞ্জে সময়ের কণ্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর অতর্কিত Read more

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শামছুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রবিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল Read more

৭ জানুয়ারি: নামাজের সময়সূচি
৭ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৩ পৌষ ১৪৩২ বাংলা, ১৭ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন