রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (০৪ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানগুলো হলো নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী। সেই তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বেড়েছে।তবে রাজধানী ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমেছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, গতকাল তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাজধানীতে শীতের প্রকোপ গতকালের চেয়ে খানিকটা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে।তিনি আরও বলেন, আজ রোববার থেকে আগামী দুই-এক দিন সারা দেশের তাপমাত্রা কমতে পারে। এটি অব্যাহত থেকে ৭ তারিখে এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত তাপমাত্রা নির্ভর করে কুয়াশার ওপর। এটি বেশি হলে তাপ কমে শীত অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে শীত বেশি অনুভূত হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত, যা আছে সফরসূচিতে
৫ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত, যা আছে সফরসূচিতে

৫ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। মূলত, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও Read more

হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

টানা ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে বিএনপি থেকে Read more

গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী
গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে একটি কবরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কবরটির চারপাশের প্লাস্টিকের বেড়া পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে Read more

ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় Read more

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত ও ১০ জন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন