দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে এই ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। তাদের কেউ ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। আবার কেউ ভোট দিতে কেন্দ্রে আসছেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।ডাকসুর ভোট শুরুর পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।’তিন আরো লেখেন, ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি। স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন, ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন।সবাইকে নির্বাচন মোবারক!এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার গাংগুটিয়া Read more

ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে
ফ্রিজ বিস্ফোরিত হতে পারে যেসব ভুলের কারণে

ফ্রিজ আমাদের জীবনের সবচেয়ে দরকারি যন্ত্রগুলোর মধ্যে একটি। আমরা তাজা খাবার, সবজি, ফল এবং দুধপণ্য সংরক্ষণ করি। কিন্তু প্রায় সবাই Read more

মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার Read more

কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ
কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন