গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল সিকদার পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ফোনকলের রেকর্ড ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার Read more

চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা
চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা

যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে (চাচী সম্পর্কে) হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে সামাজুল ইসলাম Read more

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ
হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাশ সৃষ্টির আশঙ্কা থেকে একটি Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মুখে প্রশাসন অবশেষে সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা Read more

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন