আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের প্রার্থী বাছাই পর্বে দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল হয় এবং ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ ১ আসনে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়।মনোনয়ন পত্র বৈধ হয়, বিএনপির এসএ জিন্নাহ কবীর, জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক,  স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম,  গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র আব্দুল আলী মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়। এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি, বিএনপির প্রার্থী ইঞ্জিঃমঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।মানিকগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড.রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষিত হয়।এ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন,  জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান

সাম্প্রতিক ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে Read more

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত Read more

নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের
নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মন্তব্য Read more

হাজার একর জমি উন্মুক্তে সিডিএর তৎপরতা, শেষ হতে পারে ফতেয়াবাদ–পতেঙ্গার দীর্ঘ জট
হাজার একর জমি উন্মুক্তে সিডিএর তৎপরতা, শেষ হতে পারে ফতেয়াবাদ–পতেঙ্গার দীর্ঘ জট

চট্টগ্রামের নগর পরিকল্পনার ইতিহাসে দীর্ঘদিনের এক অব্যবস্থাপনার অধ্যায় অবসানের দ্বারপ্রান্তে। প্রায় দেড় দশক ধরে আটকে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) Read more

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

চাটমোহরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু
চাটমোহরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় নওশের আলী (৬৫) নামের এক বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে চাটমোহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন