উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে কনকনে ঠাণ্ডা। তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল আজ দেশের সর্বনিম্ম তাপমাত্রা। আগের দিন বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সকাল ৯টায় ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের দিনের তুলনায় কম।ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। গত তিন দিন ধরে রোদের দেখা মিললেও সারা দিনই হিমেল বাতাসে শীতের অনুভূতি তীব্র ছিল। মধ্যরাতের দিকে বাতাসে ছোট ছোট কুয়াশার কণা ভেসে বেড়াতে দেখা গেছে। সকালে শিশির পড়েছে ঘাস ও ফসলের জমিতে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।শীতের প্রভাব পড়েছে কর্মজীবী মানুষের ওপর। নদী থেকে বালু ও পাথর উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের হাত-পা অবশ হয়ে আসছে। কৃষি শ্রমিকদের জন্যও মাঠে কাজ করা কষ্টকর হয়ে উঠেছে। এদিকে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অতিরিক্ত শীতের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, টানা কয়েক দিন সূর্যের দেখা না মিললেও গত তিনদিন থেকে দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। সূর্যের তেজ কম থাকলেও যতটুকু উত্তাপ ছড়িয়েছিল তাতে জনজীবনে কিছুটা স্বস্তি দেখা যায় জানুয়ারী জুড়ে তাপমাত্রার উঠা-নামা অব্যাহত থাকবে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যারা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে’
‘যারা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে’

যারা ডাকসু নির্বাচন বানচালে চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুরে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার Read more

চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবি বরগুনা বাসীর
চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবি বরগুনা বাসীর

বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনাবাসী। মানববন্ধন শেষে হাসপাতাল বরগুনায় স্হাপনের দাবিতে  Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন