কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। রবিবার ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ তিন চালক আটক করা হয়।আটকরা হলেন, উপজেলার সমন্বয় পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৯) চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৪) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)ও ১৫(১) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা  নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

টানা ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা Read more

ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন
ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন

ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে বেইজিংয়ের একটি কার্গো বিমান নেমেছে। তাতে চীনা অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাডারে Read more

নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব
নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

আগমী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১ লাখ ৫০ হাজার পুলিশকে ট্রেনিং (প্রশিক্ষণ) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে এক Read more

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন