ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর মার্কিন আঘাত এবং দেশটির বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ একটি স্পষ্ট উদাহরণ হিসেবে অভিহিত করেন।আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল ভেনেজুয়েলার সার্বভৌমত্বই নয়, বরং দেশটির জনগণের জাতীয় ইচ্ছার ওপর এক চরম অবমাননা। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ভেনেজুয়েলার নির্বাচিত সরকার ও সাধারণ মানুষের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। ইরানের এই নীতিগত অবস্থান ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো।টেলিফোন আলাপে পিন্টো জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সরকার ও জনগণ যুক্তরাষ্ট্রের অবৈধ ও গুণ্ডামিমূলক নীতির মুখে তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। ওয়াশিংটনের সাম্প্রতিক এই পদক্ষেপকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তখন ইরান আবারও লাতিন আমেরিকায় মার্কিন নীতিকে আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিল। ইরান দীর্ঘদিন ধরেই দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতির সমালোচনা করে আসছে এবং ভেনেজুয়েলার বর্তমান সংকটে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা Read more

জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাশমত আলী। এরই মধ্যে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট Read more

যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

যশোরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রাব্বিল হোসেন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে Read more

বিশ্বের ৭০০ কোটি মানুষ ‘গণতান্ত্রিক অধিকার’ থেকে বঞ্চিত
বিশ্বের ৭০০ কোটি মানুষ ‘গণতান্ত্রিক অধিকার’ থেকে বঞ্চিত

বর্তমানে গণতন্ত্র ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। বিশ্বের প্রায় ৭০০ কোটি মানুষ আজও নাগরিক অধিকার থেকে Read more

‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস
‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন