ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুসহ ২৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।গতকাল শনিবার ও আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।জানা গেছে, শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এই তিনটি আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।অপরদিকে কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।আজ রবিবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ৬ জন হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল ও রেজাউল করিম খান চুন্নু।কিশোরগঞ্জ-২ আসনে বাতিল হওয়া ৪ জন হলেন— বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া ৪ জনের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা।জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গরমিল, ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে আইনগত প্রতিকার চাইতে পারবেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর

সারাদেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।সোমবার Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার
‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ  অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ জুন) Read more

নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়
নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।শনিবার (২৮ Read more

গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু
গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা বৃদ্ধির ঘোষণা দেয়ার পরই মুখ খেলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন