রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।রুশ তদন্ত কমিটি বলেছে, লেফটেনেন্ট জেনারেল ফানিল সাভারোভ সোমবার সকালে নিহত হন। ওই সময় তার গাড়িতে ফিট করে রাখা বোমা বিস্ফোরিত হয়।৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধানের দায়িত্ব পালন করছিলেন।ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তার গাড়িতে বোমা ফিট করা হয়েছিল কি না সেটি তদন্ত করা হচ্ছে। ইউক্রেন এখন পর্যন্ত এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।গাড়ি বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর এই জেনারেলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সাদা রঙের গাড়ি বেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গাড়িটির দরজার উড়ে গেছে। পার্কিং এরিয়ায় পড়ে থাকা গাড়িটিকে ঘিরে রেখেছে অন্যান্য গাড়ি।রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেফটেনেন্ট জেনারেল সারভারোভ ১৯৯০ সালের শেষ দিকে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০ সালের শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তার যুদ্ধ করার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ২০১৫-১৬ সালের দিকে সিরিয়া অভিযানেও নেতৃত্ব দেন তিনি।রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন পুতিন। এরপর নিজ দেশে একাধিক জেনারেলকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে ইউক্রেন।সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর
সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর

বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে Read more

সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?

লিভার ডিটক্স বা 'পরিষ্কারের' জন্য বাজারে নানা ধরনের হারবাল পণ্য পাওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে এসব Read more

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন