ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই হামলায় সৈন্য ও সাধারণ মানুষসহ অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে একটি বড় ধরনের বিমান অভিযান চালানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল, যাতে সামরিক হেলিকপ্টারগুলো মাদুরোর অবস্থানস্থলে সেনা নামাতে পারে। তবে নিহতের সংখ্যা বা অভিযানের পরিধি সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।এর আগে শনিবার ভোরে এক নাটকীয় অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ভেনেজুয়েলায় একটি ‘নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা’ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে।নিউইয়র্কের একটি আদালতের প্রসিকিউটরদের দাখিল করা নতুন অভিযোগপত্রে মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ‘টন টন কোকেন’ পাচারসহ আরও বেশ কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে।তবে এই অভিযানের সমালোচনাও শুরু হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মার্কিন কংগ্রেসকে এড়িয়ে যাওয়া হয়েছে। এর ফলে ভেনেজুয়েলাসহ ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই
প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই

ইউরোপিয়ান ফুটবলের জমজমাট সূচিতে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ আঁ-তে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে Read more

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি Read more

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার Read more

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড় দিলেন উপস্থাপিকা
টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড় দিলেন উপস্থাপিকা

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী উপস্থাপিকা ক্যামেরার সামনেই আতঙ্কিত হয়ে দৌড়ে Read more

গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি
গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি

তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষ নিষিদ্ধ হয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য Read more

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন