ইউরোপিয়ান ফুটবলের জমজমাট সূচিতে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ আঁ-তে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মহারণ। এছাড়া রাতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুরু হবে আর্সেনাল ও সিটির মধ্যকার লড়াই। এ ম্যাচের অবশ্য একটি বিশেষত্ত্ব আছে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা একসময় পেপ গার্দিওলার সহকারী হিসেবে ম্যান সিটিতে কাজ করেছেন। ফলে এ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে গুরু-শিষ্যের লড়াই।  প্রিমিয়ার লিগে দু্ই দলের শেষ চার দেখায় জয় নেয় সিটির। ফলে এবার সেই খরা কাটাতে মরিয়া পেপ গার্দিওলা। বরাবরের মতোই এ ম্যাচে তার আস্থার নাম হিসেবে থাকবে আর্লিং হালান্ড।তবে সিটিজেনদের সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে ইনজুরি। ইনজুরির কারণে এই ম্যাচে অনুপস্থিত থাকবেন ওমার মারমুশ, রায়ান এইন্ট-নিউরি ও রায়ান শেরকি।ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, আমি জানি আমার দল ধারাবাহিক। ছয় লিগ শিরোপা জিতেছি। আমরা মেশিনের মত খেলেছি। আশা করি, এ মৌসুমে আমরা আরও বেশি চ্যালেঞ্জ জানাবো আর্সেনালকে। যদিও আর্তেতার অধীনে তারা অসাধারণ।আর্সেনালেরও অবশ্য পুরোপুরি নির্ভার হওয়ার উপায় নেয়। গানারদের শিবিরেও হানা দিয়েছে ইনজুরি। শেষ মুহূর্তের সিদ্ধান্তে নিশ্চিত হবে অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকার খেলা। এছাড়াও গ্যাব্রিয়েল হেসুস-কাই হাভাৎসের সার্ভিসও পাবেন না গানার কোচ।এদিকে স্প্যানিশ লা লিগায় আজ রাতে আলাাদা ম্যাচে মাঠে নামছে দুই শক্তিশালী দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কাতালানরা রাত ১টায় নিজেদের মাঠে গেটাফেকে আতিথ্য দেবে। অন্যদিকে, ডিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো মায়োর্কার বিপক্ষে খেলবে রাত ৮টা ১৫ মিনিটে।এছাড়া ফ্রান্সের লিগ আঁ-তে আজ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘লে ক্ল্যাসিক’। বর্তমান লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খেলবে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের Read more

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ২
এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা Read more

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার Read more

বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন
বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন