মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ ছিল ভারত ক্রিকেট বোর্ডের। কলকাতা নাইট রাইডার্স সে নির্দেশনাই পালন করেছে। টাইগার পেসারকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে তারা।বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কারণ স্পষ্ট করেনি। তবে তা যে রাজনৈতিক, তা স্পষ্ট। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করে ভারতীয়দের একটি অংশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি ছিল ওই পক্ষের।ভারতের মধ্য প্রদেশের শহর উজ্জয়নের ধর্মীয় নেতারা ফিজকে খেলালে বাধা তৈরি করার ও মাঠ ভাঙচুরের হুশিয়ারি দিয়েছিল। রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ‘ব্যবস্থা’ নেবে। এসবের পর আজ কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতাও এক ঘোষণায় বোর্ডের নির্দেশমতো ফিজকে ছেড়ে দিয়েছে।কলকাতা ছেড়ে দেওয়ার ঘোষণার আগেই বিসিসিআইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না জেনেই বোর্ডের এমন সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এই সিদ্ধান্তে বেশ শঙ্কাই প্রকাশ করেছেন দেশের হয়ে ৩৯টি টেস্ট ও ৬৭টি ওয়ানডে খেলা এই ৭৪ বছর বয়সি। খেলায় রাজনীতি কেন ঢুকছে, ক্রিকেট কোন পথে যাচ্ছে, বুঝতে পারছেন না বলে মন্তব্য তার।ইন্ডিয়া টুডে’কে মদন লাল বলেন, ‘…আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে তাদের কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না বলে। শাহরুখ খানও নয়, কারণ তারা বোর্ডের অধীনে। সে কারণেই বিসিসিআই সিদ্ধান্তটা নিয়েছে। আমি বুঝতে পারছি না খেলায় কেন রাজনীতি ঢুকছে, ক্রিকেট/খেলা কোন পথে যাচ্ছে! বাংলাদেশে যা ঘটছে তা অবশ্য দুঃখজনক।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

ভোলায় নারী মাদক কারবারিসহ আটক দুই
ভোলায় নারী মাদক কারবারিসহ আটক দুই

ভোলার তজুমদ্দিনে নুর নাহার নামের এক নারী মাদক কারবারির বসত ঘর থেকে ২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ Read more

‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’

সারাদেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের Read more

রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা
রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা
১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা

সিস্টেম আপগ্রেড ও মান উন্নয়নের কাজের জন্য শুক্রবার গ্রামীণফোনে সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন