সিস্টেম আপগ্রেড ও মান উন্নয়নের কাজের জন্য শুক্রবার গ্রামীণফোনে সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপিতে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এ সময় ভয়েস কল, এসএমএস, ইন্টারনেটসহ অন্যান্য সব সেবা আগের মতোই চালু থাকবে।নোটিশে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন নম্বরে কোনো ধরনের রিচার্জ করা যাবে না। এ সময় গ্রাহকরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং- কোনো মাধ্যমেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না।এতে আরও বলা হয়, রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করে রাখতে পারেন।গ্রামীণফোন তাদের গ্রাহকদের উদ্দেশে বলেছে, উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেডের কাজ করছি। এ কারণে নির্দিষ্ট সময়ে রিচার্জ সেবা বন্ধ থাকবে। কোনো ধরনের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক প্রায় আট কোটি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের Read more

বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তার Read more

ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ভারত থেকে রপ্তানি করা আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও Read more

কোরবানি হাটের চমক গলাচিপার ‘যুবরাজ’, ওজন ৩৫ মণ, দাম ১২ লাখ
কোরবানি হাটের চমক গলাচিপার ‘যুবরাজ’, ওজন ৩৫ মণ, দাম ১২ লাখ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের প্রান্তিক খামারি জয়দেব সাহার খামারে লালিত-পালিত ‘যুবরাজ’ এখন ঈদের হাটের অন্যতম আলোচিত নাম। ফ্রিজিয়ান জাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন